শিশু রামিসা হত্যা : প্রধান ঘাতকসহ গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী রামিসা আক্তারকে নিপীড়নের পর নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন সোহেল রানা (৩০) ও স্বপ্না আক্তার (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পল্লবীর মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসার কক্ষে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পল্লবী থানার একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়।
তদন্তের একপর্যায়ে প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে আটক করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিশুটিকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ছুরি এবং বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








