Logo

সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণে জড়িত সাবেক এএসপি ফজলুর গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১৬:৫৩
সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণে জড়িত সাবেক এএসপি ফজলুর গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার (৩ জুলাই) ভোরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের আগে ফজলুর রহমান অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগ রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD