Logo

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
রামু, কক্সবাজার
২১ মে, ২০২৬, ১৭:২৮
রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ছালেহা বেগম (৪৫) কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। অপর আটক ব্যক্তি মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫), যিনি উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছালেহা বেগম ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আটক দুজন এবং পলাতক অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD