Logo

ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
৬ আগস্ট, ২০২৬, ১৪:০৩
ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইমাম হুমায়ুন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) দুপুরে পুলিশ হুমায়ুন আহমেদকে বিশ্বম্ভরপুর জোনের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সময়ে ভুক্তভোগী কলেজছাত্রী আদালতে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি দেন।

অভিযুক্ত হুমায়ুন আহমেদ (৩০) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ইছব আলীর ছেলে এবং উপজেলার একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) এএসআই ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ুন আহমেদের জামিন আবেদন মঞ্জুর হয়নি। তিনি আরও বলেন, জামিন শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন আহমেদ উপজেলার একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ওই সময় এলাকার একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলতে ছুরির ভয় দেখান। পরে আরও কয়েকবার ধর্ষণের ঘটনা ঘটে। একপর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত তা অস্বীকার করেন এবং ভয়ভীতি দেখান।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে হুমায়ুন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

অন্যদিকে, গ্রেফতার ইমামের স্বজন ও শুভানুধ্যায়ীরা মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে তার মুক্তি দাবি করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD