এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ ও পূর্বের হামলা, মারধর মামলায় জড়িত থাকার অভিযোগে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কর্মী সোহান পাহাড়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পালং মডেল থানা পুলিশ তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার সোহান পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার দুলাল পাহাড়ের ছেলে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তার চলমান পরীক্ষা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সোহান পাহাড় এজাহারভুক্ত আসামি ছিলেন। এছাড়া সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার অংশগ্রহণের তথ্য ও প্রমাণও পুলিশের হাতে এসেছে বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সোহান পাহাড় এনসিপি নেতাকর্মীদের মারধরের মামলার এজাহারভুক্ত আসামি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।








