৩১ হাজার টাকায় শিশু বিক্রি, দুই মাস পর উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা জোগাড় করতে ১১ মাসের শিশুকন্যাকে ৩১ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার প্রায় দুই মাস পর গোয়েন্দা পুলিশের অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার রাতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সোমবার সংবাদ সম্মেলনের পর শিশুটিকে তার মা রোমানা আকতারের কোলে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম মাদকাসক্ত। গত ২২ জুলাই বিস্কুট দেওয়ার কথা বলে তিনি নিজের ১১ মাসের মেয়ে জান্নাতিকে সঙ্গে নিয়ে বের হন। পরে শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেয়েকে ফিরে পেতে শিশুটির মা রোমানা আকতার আদালতের দ্বারস্থ হন। গত ১৪ আগস্ট বিচারক নিশাত তাজনীন বিষয়টি আমলে নিয়ে শিশুটিকে উদ্ধারে গাইবান্ধা সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশ পাওয়ার পর গোয়েন্দা পুলিশ শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে রবিবার রাতে ফুলছড়ির মদনেরপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শিশু বিক্রির ঘটনায় হামিদুল ইসলাম ছাড়াও আব্দুল মজিদ, মোরশেদা খাতুন ও জেসমিন আকতারকে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিশুকে ফিরে পাওয়ার পর মা রোমানা আকতার বলেন, তিনি এমন স্বামী চান না এবং তার শাস্তি দাবি করেন। একই সঙ্গে স্বামীর কাছ থেকে জীবননাশের হুমকি পাওয়ার অভিযোগ করে নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চান।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব জানান, আদালতের নির্দেশের পর পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।








