Logo

অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে যুবক আটক

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৬
অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে যুবক আটক
ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা প্রশাসনের রাজস্ব শাখায় অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় নিজের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর অভিযোগে জহিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে তিনি আটক হন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। জহিরুল ইসলাম বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার পটুয়াখালী সরকারি কলেজের বাণিজ্য ভবনে জেলা রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৩ হাজার ৯০০ প্রার্থী। এর মধ্যে ৫৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

মৌখিক পরীক্ষা দেওয়ার সময় জহিরুলের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতায় থাকা হাতের লেখার অসঙ্গতি কর্মকর্তাদের নজরে আসে। পাশাপাশি ভাইভা বোর্ডের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সন্তোষজনকভাবে উত্তর দিতে না পারায় সন্দেহ তৈরি হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে লিখিত পরীক্ষায় তার পরিবর্তে অন্য একজন অংশ নিয়েছিলেন বলে তিনি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় তার হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জহিরুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD