ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল: ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করে। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।
এদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সাত মসজিদ রোড দিয়ে শুরু করে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।








