ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে অল্প সময়ের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
একটি সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন জড়ো হয়ে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। তবে এই বিষয়ে ধানমন্ডি পুলিশ বলছে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।








