Logo

শ্যামলী হাউজিংয়ে বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

profile picture
জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩১
শ্যামলী হাউজিংয়ে বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল কালাম আজাদ (৬৫), মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা ৫ মিনিটে পৃথক অভিযানে মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেপ্তার করা হয়।

ডিসি আকতার হোসেন জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর সড়কের ৪১ ও ৪২ নম্বর প্লটে নির্মিত একটি ভবনে হামলা চালায়।

বিজ্ঞাপন

হামলাকারীরা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় চাপাতি দিয়ে ভবনের প্রধান ফটকে কোপ দেওয়া হয় এবং দরজা-জানালা ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হামলায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই ধারাবাহিক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বাড়িটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD