Logo

আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৬
আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কেন ওই বাসায় অবস্থান করছিলেন এবং সেখানে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টরের নির্দিষ্ট ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসাটিতে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে পুলিশ।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মো. শওকত হাসানুর রহমান রিমন বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD