Logo

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, ছাত্রদল নেতা ৫ দিনের রিমান্ডে

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৮
সাংবাদিকের মোটরসাইকেল চুরি, ছাত্রদল নেতা ৫ দিনের রিমান্ডে
ছবি প্রতিনিধি।

নেত্রকোনার মদনে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতারকৃত বহিষ্কৃত ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম জয় (২৬) পাশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাস আলীর জানাজা নামাজ চলাকালীন সময়ে সেখান থেকে সাংবাদিক শামছুল হক চ্যাম্পিয়নের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় অভিযুক্ত ও তার অজ্ঞাত সহযোগী। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকা থেকে অভিযুক্ত জয়কে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে কেন্দুয়া উপজেলার দরগার মোড় এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আজ শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মদন থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, "সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।"

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD