ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, অর্জিত অর্থ নিজের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তর করে বৈধ করার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া বিদেশে অর্থ পাচার এবং সেই অর্থের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে দুদক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এসব অভিযোগের অনুসন্ধানের স্বার্থে সিদ্দিকী নাজমুল আলম যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতে বিদেশগমন রহিত করার আবেদন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।








