Logo

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৫:৪১
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চাঁদাবাজির অভিযোগে এসআরবি মিজানুর রহমানকে আটক করেছে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্টদের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD