যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, এনবিআরের দুই কর্মী বরখাস্ত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) নিজ নিজ দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মী হলেন এনবিআরের কেন্দ্রীয় কর জরীপ অঞ্চলে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অফিস সহায়ক মো. নুর মোহাম্মদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এনবিআরের এই দুই কর্মীও রয়েছেন।
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।
বিজ্ঞাপন
নির্ধারিত সূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি সামনে আসার পর এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ছায়া তদন্ত শুরু করে এসআরবি। তদন্তের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে এবং সাতজনকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়।
প্রশ্নফাঁসের এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও চাকরিপ্রার্থীদের স্বার্থ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিপুলসংখ্যক আবেদনকারীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত হওয়ায় পরবর্তী পরীক্ষার সময়সূচি ও নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রার্থীদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে।








