Logo

অবৈধ চামড়া কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৭ অক্টোবর, ২০২৬, ১৯:৫২
অবৈধ চামড়া কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি অবৈধ চামড়া ও কয়েল কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেকু দিয়ে কারখানাটির সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ঝাঐল এলাকায় অনুমোদনহীন মরিয়ম চামড়া ও কয়েল কারখানায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ অভিযানের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারখানাটিতে কোনো অনুমোদন ছাড়াই গবাদিপশুর চামড়া আগুনে পোড়ানো হতো। এর ফলে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান ছড়িয়ে পড়ত।

এ ছাড়া কারখানা থেকে নির্গত বর্জ্যমিশ্রিত পানি আশপাশের কৃষিজমি ও জলাশয়ে মিশে জলজ প্রাণীর ক্ষতি করছিল। এসব পরিবেশগত ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিযান পরিচালনার সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি), পুলিশ, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD