রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের মামলায় শুটার লেলিন গ্রেফতার

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৪৬ বছর বয়সী লেলিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন অপকর্মের অভিযোগে তিনি বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছিলেন।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে ডিবির মিরপুর জোনাল টিম তাকে গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। মিরপুর এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর সংখ্যাই বেশি বলে জানা গেছে।
রাড্ডা কেন্দ্রের ঘটনায় গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।
বিজ্ঞাপন
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, প্রায় ২০০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রটির ভেতরে প্রবেশ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় তারা একটি টিনশেড ভবন ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। পাশাপাশি পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলছে।








