Logo

আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৭:৩৩
আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর সানারপাড় এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ডেমরা থানা পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ঢাকার সানারপাড়ে নিজ বাসা থেকে তাজুল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, শনিবার (২৮ নভেম্বর) ডেমরা থানা পুলিশ তাকে আদালতে পাঠানোর পর মেঘনা থানার একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হবে।

তাজুল ইসলাম তাজ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD