Logo

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩
ছবি: সংগৃহীত

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তাঁর দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী এবং তাঁর দুই শ্যালক। তবে তাঁদের নাম-পরিচয়, রাজধানীর কোথা থেকে এবং কখন তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালনার পাশাপাশি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন আদালত। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

তবে আটক তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাঁদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD