Logo

একদিনে ডেঙ্গুতে আরও ১৭ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২১
একদিনে ডেঙ্গুতে আরও ১৭ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ২ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞতিতে  এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৭৫ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়,  এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৩৭ জন। মৃত্যু বরণ করেছেন ৫৯৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৩৮ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৫ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু বরণ করেছেন ২৮১ জন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD