Logo

রাজধানীর বনানীতে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৪, ০৩:০০
রাজধানীর বনানীতে আগুন
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনের বর্জ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, “বনানীর ৮ নম্বর রোডের নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই একটি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

এর আগে,গেল ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD