Logo

১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৪, ০১:০৬
১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ
ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে  ৩৬ দশমিক ১ শতাংশ।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসি আলমগীর বলেন, “প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ।”

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৮ মে) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD