Logo

ব্যাংকের যেসব শাখা শনি ও রবিবার খোলা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০৫:৫৩
ব্যাংকের যেসব শাখা শনি ও রবিবার খোলা
ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (১৫ জুন) এবং রবিবারও এসব শাখায় সেবা কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহার মাত্র দুই দিন বাকী। এ উপলক্ষে পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও রফতানি বিল পরিশোধের জন্য ব্যাংকের বেশকিছু শাখা চালু রাখা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ঢাকা মহানগরী,  গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গী, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প ও বাণিজ্যিক এলকাকার শাখাগুলো খোলা ছিল। আগামীকাল শনিবার (১৫ জুন) এবং রবিবারও এসব শাখায় সেবা কার্যক্রম চলছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে রাজধানীর বাণিজ্যিক এলাকার শাখাগুলোতে গ্রাহকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।

ব্যাংকের ব্যবস্থাপকরা জানান, বৃহস্পতিবারও পুরোদিন ব্যাংকিং সেবা মিলেছে। এ কারণে শুক্রবার ক্রেতা সমাগম তেমন নেই বললেই চলে। ছুটির দিনে অনেকেই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও জমা দিয়ে থাকেন। কেউ কেউ ইন্টারনেট ব্যাংকিং সেবাও কাজে লাগান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যাংককাররা জানিয়েছেন, ঈদের আগের দিনও দেশের বিভিন্ন স্থানে শিল্প ও বাণিজ্যক এলাকায় তাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD