Logo

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে রাজনৈতিক দলগুলো

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২২:১৭
তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে রাজনৈতিক দলগুলো
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এ আবেদনের পর শুনানির তারিখ আগামী ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এ আবেদনের পর শুনানির তারিখ আগামী ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে আইনজীবী শিশির মনির এই আবেদন জানান। তিনি আদালতে বলেন, “সামনে বড় ছুটি শুরু হবে, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি। তালিকায় আসলেও এখনো শুনানি হয়নি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি জবাবে বলেন, আদালত সর্বোচ্চ চেষ্টা করবে, তবে শুনানি শেষ করা সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়। পরে শিশির মনির জানান, শুধু তারিখ নির্ধারণ করলেই আপাতত সমস্যার কিছুটা সমাধান হবে। এরপর আদালত ২৬ আগস্ট শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসে। তবে ২০১১ সালে সংসদে এই ব্যবস্থা বাতিল করা হয়। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং অনেকেই রাতের ভোট ও একতরফা নির্বাচনের অভিযোগ তুলেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে। এ নিয়ে গঠন, কাঠামো ও এখতিয়ার নিয়েও আলোচনা চলছে বলে তিনি জানান।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD