Logo

বিএনপিকে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৩, ১৬:০৯
বিএনপিকে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

নেতিবাচক রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে। 

সোমবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, বিএনপির নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এতে কটাক্ষ করার কিছু নেই। তবে নেতিবাচক রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ আগুন দিয়ে সন্ত্রাস করবে। কেউ লাঠি নিয়ে খেলতে চাইবে। কেউ অশান্তি সৃষ্টি করবে। রাস্তা অবরোধ করে জনগণকে দুর্ভোগের ফেলবে সে অবস্থায় জনগণের জানমাল নিরাপত্তায় আমরা পাশে আছি। এজন্যই আজকের এই শান্তির সমাবেশ।

সেতুমন্ত্রী বলেন, এমআরটি লাইন-১ পূর্বাচল থেকে কমলাপুর হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটার মেট্রোরেল হচ্ছে। এ মেট্রোরেলের ২১ কিলোমিটার পাতালরেল। আগামী ২৬ তারিখ পূর্বাচলে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের নেত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এতে ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। জানি শেখ হাসিনার উন্নয়নে দেশের মানুষ খুশি আর আপনাদের (বিএনপিসহ বিরোধীদলগুলোর) মন খারাপ। নির্বাচনে হেরে যাবেন দেখে এই ভয়ে ফকরুল সাহেব মাঝেমাঝে রেগে যান। হেরে গেলেও রেগে যান।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD