Logo

যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: জি এম কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৩, ১১:৪৯
যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: জি এম কাদের
ছবি: সংগৃহীত

রবার্ট সি ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য গোলাম মোহাম্মদ কাদেরকে ধন্যবাদ জানান

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান রবার্ট ডিকসন। এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা। রবার্ট সি ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য গোলাম মোহাম্মদ কাদেরকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD