Logo

এক কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ০৪:৪৯
এক কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন
ছবি: সংগৃহীত

এর মধ্যে নৌকার প্রার্থীর চেয়ে বেসরকারিভাবে ২৩৯ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা। শেখ খবর পাওয়া পর্যন্ত রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র থেকে জানা গেছে, এ কেন্দ্রে মোট ১ হাজার ৮০৮ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২৯৩, জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৫৩২, আতিকুল ইসলাম (মাছ) ২৪, নিয়াজ উদ্দিন (লাঙল) ৩১, গাজী আতাউর রহমান (হাত পাখা) ২৪, রাজু আহমেদ (গোলাপ ফুল) ৬টি, মো. হারুনুর রশিদ (ঘোড়া) একটি, সরকার শাহনুর ইসলাম (হাতি) ১২টি ভোট পেয়েছেন।

এ কেন্দ্রে ভোট পড়েছে ৯২৭টি। এর মধ্যে নৌকার প্রার্থীর চেয়ে বেসরকারিভাবে ২৩৯ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD