Logo

প্রধানমন্ত্রীকে জনগণের কাছে মাথানত করতেই হবে: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৩, ০১:৪৮
প্রধানমন্ত্রীকে জনগণের কাছে মাথানত করতেই হবে: রিজভী
ছবি: সংগৃহীত

সরকারের এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে।

তিনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন বিদেশি চাপের কাছে আমি মাথা নত করবো না। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জুন) মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশে মিছিল সহকারে যাওয়ার পথে নটরডেম কলেজের সামনে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্লান্ট। তার মধ্যে শুধুমাত্র ৪৯টি কোনো রকম চালু আছে। ১০৪টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেল? সরকারের এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে। সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল?’

বিজ্ঞাপন

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মতপ্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে। জনগণের অধিকারকে কারাবন্দি করেছেন। গোটা দেশকে আপনি বন্দিশালা করেছেন। এসব কিছুর অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়।’

বিজ্ঞাপন

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা যে দুর্জয় সাহস নিয়ে আজকে কর্মসূচি পালন করছেন এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান করা।

জেবি/ আরএ্চ/  

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD