Logo

বাংলাদেশে শেখ হাসিনার একক শাসন চলছে: ববি হাজ্জাজ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৩, ০৬:৩৮
বাংলাদেশে শেখ হাসিনার একক শাসন চলছে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

মুসলিম উম্মাহর শত্রু ইসরায়েলের সাথে সম্পর্ক থাকে তাহলে জনতার হাত তাদের রক্তে রঞ্জিত হবে

বিজ্ঞাপন

আমরা একটি অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির আশঙ্কা করছি। দেশের সংবিধান প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার এককেন্দ্রীকরণের সুযোগ রেখেছে। বাস্তবতার নিরিখে দুঃখের সঙ্গে সত্য উচ্চারণ করতে হয়, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয় বরং প্রধানমন্ত্রীর একক শাসন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

বৃহস্পতিবার (২২ জুন) এনডিএম-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ববি হাজ্জাজ জানান, বর্তমান সংবিধানের আওতায় থেকেও বর্তমান প্রধানমন্ত্রীকে ছাড়াই নির্বাচনকালীন সরকার গঠনের সুযোগ আছে। পবিত্র ঈদ-উল-আজহা পরবর্তী আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করব। এরমধ্যে থাকতে পারে জাতীয় কনভেনশন, সমাবেশ, বিক্ষোভ মিছিল, ঘেরাও এমনকি সম্মিলিতভাবে হরতালের মতো কঠোর কর্মসূচি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি হোক, জাতীয় পার্টি বা রেজা-নূর, দেশের কারো যদি জুলুমবাজ রাষ্ট্র এবং মুসলিম উম্মাহর শত্রু ইসরায়েলের সাথে সম্পর্ক থাকে তাহলে জনতার হাত তাদের রক্তে রঞ্জিত হবে।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে ববি হাজ্জাজ বলেছেন, যিনি নিজেকেই সামলাতে পারেন না, তিনি কীভাবে ১৭ কোটি জনগণের বাজেট সামলাবেন? এর প্রতিফলন আমরা দেখতে পাই ৫২তম বাজেটে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মো. শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান প্রমুখ।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD