Logo

আ. লীগের সমাবেশ জনশূন্য: আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ০৩:৪৭
আ. লীগের সমাবেশ জনশূন্য: আব্বাস
ছবি: সংগৃহীত

আর একটু হলেই এ সমাবেশের লেজ গিয়ে আওয়ামী লীগের ওই শান্তি মিটিংয়ে মিলিত হয়ে যেতো

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সমাবেশে আগামীতে লোকই থাকবে। তাদের সমাবেশ জনশূন্য।

বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘আজকে বিএনপির এ সমাবেশের একটু দূরেই কথিত শান্তি মিটিং করছে আওয়ামী লীগ। আর একটু হলেই এ সমাবেশের লেজ গিয়ে আওয়ামী লীগের ওই শান্তি মিটিংয়ে মিলিত হয়ে যেতো।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, সারাদেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে এ আওয়ামী লীগ সরকার। তারা গুম, খুন, হামলা-মামলা, দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে অশান্তি রেখে শান্তি সমাবেশ করছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শান্তি সমাবেশ ছাড়ুন, কেটে পড়ুন। ক্ষমতা ছেড়ে কেটে পড়ুন। আমাদের মহাসচিবের ঘোষণা দেওয়ার আগেই সরে পড়ুন। 

বিজ্ঞাপন

আব্বাস বলেন, ২০০৬ সালে লগি-বৈঠা নিয়ে রাস্তায় নেমেছিলেন আওয়ামী লীগ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মানুষ পিটিয়ে হত্যা করেছিলেন। লগি-বৈঠার যুগ শেষ হয়ে গেছে। লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে আর ক্ষমতায় আসাও যাবে না, থাকাও যাবে না।

মির্জা আব্বাস আরও বরেন, আজকের এ মহাসমাবেশ প্রমাণ করেছে, এ সরকারের আর সময় নেই। প্রশাসনের ভাইদেরও বলি, অবৈধ এ সরকারের এজেন্ডা বাস্তবায়ন না করে জনগণের কল্যাণে কাজ করুন। কিছু বিশেষ পুলিশ কর্মকর্তা আছেন, তারা টার্গেট করেছেন- বিএনপির যাদের মামলা নেই, মামলা দিতে হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD