Logo

গণঅধিকার পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ২৩:৩৪
গণঅধিকার পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

সোমবার সকাল থেকে কার্যালয়ে বিদ্যুৎ নেই পরে দেখা গেছে, বিদ্যুতের মিটারও খুলে নেওয়া হয়েছে

বিজ্ঞাপন

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দলটির কার্যালয়ে বিদ্যুতের কোনো সংযোগ নেই।

বিজ্ঞাপন

দলটির অভিযোগ, রবিবার (১৬ জুলাই) রাতে পুরানা পল্টনের জামান টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে যাওয়ার সময় বিদ্যুতের সংযোগ ছিল। কিন্তু সোমবার সকাল থেকে কার্যালয়ে বিদ্যুৎ নেই। পরে দেখা গেছে, বিদ্যুতের মিটারও খুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়েছে। যাদের আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা বলছেন, তারা মিটার খুলে নেননি। ফলে কে বা কারা এ কাজ করেছে তা আমরা এখনও জানি না।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD