Logo

বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছে নুরের দল

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ২৪:১২
বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছে নুরের দল
ছবি: সংগৃহীত

বর্তমানে বাংলামোটর মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা

বিজ্ঞাপন

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

বিজ্ঞাপন

পুলিশের বাধায় বর্তমানে বাংলামোটর মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, আপনার যারা ইসি কার্যালয় ঘেরাও করতে এসেছেন তারা এখানে বসে পড়েন।   

বিজ্ঞাপন

এদিকে নুরের দলের নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD