Logo

ডিবি কার্যালয়ে গয়েশ্বর

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৩, ২৪:৫৯
ডিবি কার্যালয়ে গয়েশ্বর
ছবি: সংগৃহীত

ধোলাইখাল থেকে আটক বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর ডিবি কার্যালয়ে  নেওয়া হয়েছে। পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে। 

শনিবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ধোলাইখাল থেকে আটক বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় আনা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাকে আটক করা হয় এবং চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD