Logo

আ.লীগের আয় কমেছে, ব্যয় বেড়েছে

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৩, ০৪:১৫
আ.লীগের আয় কমেছে, ব্যয় বেড়েছে
ছবি: সংগৃহীত

এপরর তিনি সাংবাদিকদের প্রতিবেদনটি পড়ে শোনান।

বিজ্ঞাপন

ক্ষমতাসীন আওয়ামী লীগের তহবিল দাঁড়িয়েছে পৌনে একশ কোটি টাকা। সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দলটির দেওয়া হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এ প্রতিবেদন ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন। এপরর তিনি সাংবাদিকদের প্রতিবেদনটি পড়ে শোনান।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

বিজ্ঞাপন

দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখিয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২১ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি ২৩ পক্ষ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসাবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে। গেল বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD