ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরা আর নেই

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
না ফেরার দেশে পাড়ি জমালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ সেপ্টম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফেরদৌস আরার নামাজে জানাজা আজ বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডায় তার বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে মারা যান।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
জেবি/এসবি








