Logo

বিজয় আমাদের সুনিশ্চিত: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪৪
বিজয় আমাদের সুনিশ্চিত: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

এতে ডা: জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

এখন সময় খুব কম, আসুন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত। এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

বিজ্ঞাপন

এতে ডা: জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল। তার মানবকল্যাণে নিয়োজিত জীবনের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদের কেউ ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এই প্রতিবাদগুলোই জাফর উল্লাহ ভাই করে গেছেন। তার উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “জাফর উল্লাহ ভাই তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবেন। তিনি মানবকল্যাণে শুধু কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “তরুণদের এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, জাফর উল্লাহ ভাই সেই সংগ্রাম করে গেছেন। আসুন আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD