Logo

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় সরকার: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৩, ০৪:৩২
খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় সরকার: ফখরুল
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক সমাবেশের এই আয়োজন করে কৃষক দল।

বিজ্ঞাপন

খালেদা জিয়াকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় সরকার হত্যা করতে চায়’।

সোমবার (২ অক্টোবর)  বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এসব কথা বলেন। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক সমাবেশের এই আয়োজন করে কৃষক দল।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন,“তারা যে কথাগুলো বলছেন, সেটার উদ্দেশ্য একটাই তারা আসলে কাপুরুষ-ভীতু। তারা জানে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, আবার জনগণের মধ্যে ফিরে আসেন, তার ডাকে কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তখন তাদের ধ্বংস হয়ে যাবে।”

বিজ্ঞাপন

 

খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় ৯ মাস কারাগারে বন্দি ছিলেন উল্লেখ করে তিনি বলেন, “আমি সবসময় বলি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন খালেদা জিয়া। এই কথা বললে তাদের (আওয়ামী লীগ নেতাদের) গায়ের মধ্যে আগুন জ্বলে। কারণ, তারা তো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD