Logo

তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি তো ভুল বলিনি: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৩, ০১:৪০
তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি তো ভুল বলিনি: কাদের
ছবি: সংগৃহীত

আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার ভিসানীতি নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’।  তার এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে আবারও কথা বলেছেন তিনি।

কাদের বলেন, “আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা- এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথাটা বলেছি আমি তো ভুল বলিনি।”

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ অক্টোবর)  সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে নিক না, অসুবিধা কী? তলে তলে মানে ভেতরে ভেতরে। তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। খেলা হবে যে বলি, এটা কেন বলি? পাবলিক খায়। জনগণ যেটা চায় সেটাই বলব।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD