Logo

সেমিফাইনালে হেরে যাওয়া দলের সঙ্গে ফাইনাল খেলি না বললেন তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৩, ০৪:৩৫
সেমিফাইনালে হেরে যাওয়া দলের সঙ্গে ফাইনাল খেলি না বললেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তারা সেমিফাইনালে হেরে গেছে। যারা সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে ফাইনাল খেলি না

বিজ্ঞাপন

তারা  বিএনপি) আমাদের প্রতি মাসে টেনে নামায় মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আমাদের টেনে নামাতে গোলাপবাগের গরুর মাঠে গিয়েছিল। এ মাসের প্রথম সপ্তাহে বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেই ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। তারা সেমিফাইনালে হেরে গেছে। যারা সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে ফাইনাল খেলি না।”

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের দৃশ্যপট গত ১৫ বছরে পাল্টে গেছে। যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশের অগ্রযাত্রার চাকাকে টেনে ধরতে চায় বিএনপি-জামায়াত।” 

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD