দলে দলে কাওলা জনসভাস্থলে আসছেন নেতাকর্মীরা

এদিন দুপুরে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর কাওলা মাঠে আজ শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভা সফল করতে সবধরণের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই জনসভা হওয়ার কথা ছিলো গেল শনিবার। কিন্তু অতি বৃষ্টির কারণে কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে তা স্থগিত করা হয়।
জেবি/এসবি








