Logo

আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৭ নভেম্বর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩, ০৭:৪৩
আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৭ নভেম্বর
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৭ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আ. লীগ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বিজ্ঞাপন

ভাষণে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রবিবার)।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD