Logo

রবিবার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:১২
রবিবার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি
ছবি: সংগৃহীত

এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।।

বিজ্ঞাপন

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে,আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর (রোববার) অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)  এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুম, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও গ্রেফতারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতাকর্মীরা মানববন্ধন করবে বলে জানা গেছে। একইসাথে অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD