Logo

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৩, ২২:৪১
জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

সকালে সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারা।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারা।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বিজয় র‌্যালি বের করবে দলটি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD