Logo

কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ০২:৩০
কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে

বিজ্ঞাপন

নির্বাচনে কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

বিজ্ঞাপন

জাপা মহাসচিব বলেন, “আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।”

বিজ্ঞাপন

সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৫ ডিসেম্বর) জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আ. লীগ। বৈঠক শেষে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) দুদলের পক্ষ থেকে আলাদাভাবে গণমাধ্যমে ব্রিফ করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে নির্বাচন ঘিরে ‍দুই দলের মধ্যে দুই দফা বৈঠক হয়। তবে, কোনও পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD