Logo

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৫
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

এক বিবৃ‌তি‌তে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম নতুন এ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

বিজ্ঞাপন

প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দুই ধাপে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করেছে। এবার এই  কর্মসূচি ২৯ ও ৩০ ডিসেম্বর পর্যন্ত বা‌ড়ি‌য়ে‌ছে দল‌টি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃ‌তি‌তে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম নতুন এ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকে নির্বাচনের নাটক মঞ্চ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নেবে না।” আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

এটিএম মাছুম আরও বলেন, “ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD