ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতকে নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে মতিঝিলে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। এক ফেসবুক পোস্টে তিনি এ ঘটনায় জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিজ্ঞাপন
পোস্টে রাশেদ খান দাবি করেন, ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক পরিচয়ে কিছু লোক জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা প্রকাশ্যে ইসলামী ব্যাংকের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করলেও ব্যাংককে ঘিরে তাদের আগ্রহ ও তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগ করলেন আরও এক নেতা
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যাংকটিতে প্রশাসনিক পরিবর্তনের পর যেসব কর্মচারী চাকরি হারিয়েছেন, তাদের একটি অংশ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। তবে অতীতে সেই আন্দোলনগুলোতে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। একই সঙ্গে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
পোস্টের এক পর্যায়ে তিনি আওয়ামী লীগ ও জামায়াতের সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়।







