Logo

৩০ জানুয়ারি শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আ. লীগ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৪, ০৪:৪৩
৩০ জানুয়ারি শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আ. লীগ
ছবি: সংগৃহীত

কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না

বিজ্ঞাপন

৩০ জানুয়ারি আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না। ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, “কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতান্ত্রিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, “দেখতে দেখতে চলে গেল ১৫ বছর। সামনে আরো ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? আন্দোলন করে ভুয়া হয়ে গেছে। পাবলিক সাড়া দেয় না। অবরোধ, হরতাল, ২৮ দফা ভুয়া। বিএনপি মানেই ভুয়া।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD