Logo

ক্ষমতায় গেলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে: গোলাম পরওয়ার

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৫, ২৪:২০
ক্ষমতায় গেলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমাদের প্রথম দায়িত্ব

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তা হলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। 

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তা হলে শহীদদের যথাযথ মর্যাদা, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমাদের প্রথম দায়িত্ব। আমরা সেটা পালন করবো।

তিনি বলেন, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবিতে আজকের এই সমাবেশ হচ্ছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD