Logo

মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৫, ০৯:২৭
মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেওয়া একটি পোস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (০৪ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টের বিষয়ে জানার জন্য সালাহউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।

এর আগে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আধা ঘণ্টা পর পোস্টটি আপডেট করে তিনি লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

অবশ্য এ প্রতিবেদন লেখার সময় পোস্টটি আর তার প্রোফাইলে খুজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD