Logo

দেশে জায়গা হয়নি, কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন হাসিনা: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৫, ০৬:১০
33Shares
দেশে জায়গা হয়নি, কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন হাসিনা: রিজভী
ছবি: সংগৃহীত

কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে

বিজ্ঞাপন

কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে তাকে।

শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দল মানেই জঙ্গি এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার। কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদেরকে এখানে পুশ-ইন করছে। তাহলে তাকে কেন পুশব্যাক করে না?

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন-তখন উল্টোপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চায়।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, নানা নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD